লগইন
আলমডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের লক্ষে আলমডাঙ্গায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর লিখিত বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা।যেখানে গরীব-দুঃখী,নিঃস্ব মানুষের মুখে থাকবে প্রশান্তির হাসি। এ লক্ষ পূরণে তিনি অন্ন,বস্ত্র,আশ্রয় শিক্ষা ও চিকিৎসাসহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে অন্তভূক্ত করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল হতে অসহায় ছিন্নমূল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। তাঁর এই কার্যক্রমের অংশ হিসেবে ১৯৯৭ সালে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি যুগান্তকারী পদক্ষেপ ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘর প্রদান।


আলমডাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে ৫০টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। যার প্রতিটি ঘরের ব্যয় ছিল ১ লাখ,৭১ হাজার টাকা,দ্বিতীয় পর্যায়ে ৪৫ টি ঘরের নির্মাণ করা হয়। যার প্রতিটি ঘরের ব্যয় হয় ১লাখ ৯১ হাজার টাকা,৩য় পর্যায়ে ৮০ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। যার প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় করা হয় ২ লাখ ৫৯ হাজার ৫্শ' টাকা, ৪ র্থ পর্যায়ে ১৭ টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ' টাকা। তিন পর্যায়ে নির্মিত ঘর ইতোপূূর্বে উপকার ভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ের ঘরগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। এবার উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে ১২ টি,নাগদাহ ইউনিয়নে ৩টি ও বেলগাছি ইউনিয়নে ২ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাংবাদিক ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, শরিফুল ইসলাম রোকন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

২২ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

২৩ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।