সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভাংড়ী ব্যবসায়ীসহ আটক ৩: চোরাই মালামাল উদ্ধার
আলমডাঙ্গা থানা পুলিশ ভাংড়ী ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে চোরাই কংক্রিট ভাইব্রেটিং মেশিন ও পাখি ভ্যানের ব্যাটারি। ৭ আগস্ট সোমবার দুপুরে তাদেরকে হাউসপুর এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়ারপাড়ার কুদ্দুস মোল্লার ছেলে মামুন আলী ওরফে পারুল(২৯), মুন্সিগঞ্জ রেললাইনের ঢালের নবী শেখের ছেলে সবুজ শেখ (২৩) এলাকার চিহ্নত চোর। তারা এলাকায় গভীর রাতে প্রাচীর টপকিয়ে মানুষের বাড়িতে প্রবেশ করে সাইকেল, পানি উঠানো মোটর(পাম্ব), পাখিভ্যানের ব্যাটারিসহ বিভিন্ন প্রয়োজনীয় দামী জিনিস চুরি করে। চোরাই মালামাল হাউসপুর হঠাৎপাড়ার গ্রামের বজলুর রহমানের ছেলে ভাংড়ী ব্যবসায়ী রাসেল আলী (৪২)'র নিকট বিক্রয় করে থাকে।
গত ৪ আগস্ট দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা কলোনী থেকে বিশিষ্ট ঠিকাদার পৌর কাউন্সিলর আলাল উদ্দিন ও তার বড় ভাইয়ের ঠিকাদারী মালামালের গোডাউন থেকে একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন চুরি করে মামুন ওরফে পারুল। ইতোপূর্বে মামুন ওরফে পারুলের নামে চুরি, ছিনতাই মামলা রয়েছে। মামুন ভাইব্রেটিং মেশিনটি নিয়ে ৫শ ৫০ টাকায় বিক্রয় করে। ইতোমধ্যে পুলিশ জানতে পারে যে সকল চোরের হোতা ভাংড়ী ব্যবসায়ী রাসেল। রাসেল কিছুদিন আগে চোরাই মোটরসাইকেলসহ পুলিশের হাতে আটক হয়েছিল। তার নামেও রয়েছে চুরি মামলা। সবুজ শেখ সুযোগ সন্ধানী চোর। সুযোগ বুঝে সামনে যা কিছু পায় তাই চুরি করে বিক্রয় করে।
সোমবার দুপুরে আলমডাঙ্গা থানার এসআই তারিফুজ্জামান ও এএসআই রওশন অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মামুন, সবুজ শেখ ও রাসেলকে আটক করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে