সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চোরাই মালামালসহ আরাফাত আটক
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের সকল ধরনের চুরির ও চোর চক্রের হোতা আরাফাত হোসেনকে আটক করেছে। ১৯ আগস্ট শনিবার শহরের কাছারী পাড়ায় দারুস সুন্নাহ নুরানী একাডেমীর সামনে থেকে চুরি করার মালামালসহ তাকে আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর আসাননগরের হাসান শেখের ছেলে এলাকার সকল চোরের হোতা আরাফাত হোসেন(১৯)। সে ছোট থেকেই এলাকায় দোকানে, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। কয়েক বছর ধরে পুলিশ তাকে বেশ কয়েকবার আটকও করে। কিছুদিন আগে সে দামুড়হুদা থেকে সাড়ে তিন লাখ টাকা চুরি করে উধাও হয়। তাকে আটকের পর তার মা মুচলিকা দিয়ে নিয়ে যেত।
শনিবার শহরের কাছারী পাড়ায় দারুস সুন্নাহ নুরানী একাডেমীর সামনে থেকে চুরি করার মালামালসহ তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৭৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করে পুলিশ। এবিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে