লগইন
আলমডাঙ্গায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মি গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধকল্পে তাদেরকে গ্রেফতার করেছে বলে দাবি করা হয়েছে। ২৮ অক্টোবর শনিবার দিন রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।


এজাহারে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কালিদাসপুর আসাননগর গ্রামের আল আমিন সোসাইটি ক্যাডেট মাদ্রাসার ফাঁকা মাঠে বিএনপি জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে বিএনপি-জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামুলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস, শান্তিপ্রিয় জনসাধারণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় থানা পুলিশ জেহালা বাজারের মৃত মকছেদ আলীর ছেলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, ভদুয়া গ্রামের শাহপাড়ার সোহরাব শাহর ছেলে জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার মৃত এলাহি বক্সের ছেলে হারুন অর রশিদ, কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খালপাড়ার মৃত আওলাদ আলীর ছেলে রবজেল আলী, মৃত হায়দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, পৌর এলাকার বাবুপাড়ার মৃত কিয়াম উদ্দিন মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন, নতিডাঙ্গা গ্রামের মৃত মোশারেফ আলীর ছেলে মামুন হোসেন, চিৎলা গ্রামের পূর্বপাড়ার মোবারক মালিথার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু, হাকিমপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ, হারদী থানাপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার, কাবিলনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে নজরুল ইসলাম, তালুককররা গ্রামের উত্তরপাড়ার আকবার আলীর ছেলে আব্বাস আলী, শিশিরদাড়ি গ্রামের মল্লিকপাড়ারমৃত বাবর আলীর ছেলে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।