লগইন
আলডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযানে ৩ প্র‌তিষ্ঠা‌নে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযানে ৩ প্র‌তিষ্ঠা‌নে জরিমানা

আলডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করা হয়। পন্যের মুল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ভোক্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।

জানাগেছে, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কেউ কেউ সরকারের ব্যবসায়ীক নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত ব্যবসা পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন ফন্দিফিকির করে ক্রেতাদের ঠকিয়ে আসছে। পণ্যের নির্ধারিত মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার নিয়ম থাকলেও বেশিরভাগ দোকানী তা মানছে না। ফলে ক্রেতারা নিয়মিত ঠকছেন। ব্যবসায়ীদের এই অনিয়ম ঠেকাতে গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।

অভিযানে আলমডাঙ্গা কাঁচা বাজারের আড়ৎ পট্টিতে পণ্যের মুল্য তালিকা না থাকায় মেসার্স আব্দুল মান্নান ট্রেডার্সের মালিক আড়ৎ ব্যবসায়ী তোফাজ্জেল হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। একই অপরাধে মেসার্স তৌফিক আড়ৎ মালিক তৌফিককে ২ হাজার টাকা ও সুবর্না ভ্যারাইটি স্টোরের মালিক কিশোর কুমার ঘোষকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, প্রত্যেক দোকান মালিককে তার দোকানে প্রতিদিনে পণ্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। এর ব্যাত্যয় ঘটলে অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করবে। একই দোকানে ২য় বার এই অনিয়ম ধরা পড়লে জরিমানার পরিমান দ্বিগুন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।