লগইন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গা মাদ্রাসাপাড়ার বুদো বিশ্বাসের ছেলে সালেহীন। ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলন করেন।


লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলমডাঙ্গার গোবিন্দপুর ৭২ নং মৌজার কলেজপাড়ায় আরএস ৩০৯০১ খতিয়ানে ৯৬৮ ও ২৪৬২ দাগসহ অন্যান্য দাগে ১,৩৬ একর জমি বিভিন্ন সময়ে আমার পিতা বুদো বিশ্বাস ক্রয় করেন।


হাটবোয়ালিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ কাউসার আলী জমাজমি নিয়ে ঝামেলা সৃষ্টি করলে আমরা কাওছার আলীকে বিবাদি করে ১৩৭/৬ আলমডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা দায়ের করি। আমার পিতা বুদো বিশ্বাস ভোগদখল করাকালে বিবাদি কাওছার ফৌজদারি ১৪৪ ধারায় বুদো বিশ্বাসকে দ্বিতীয় পক্ষ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

দেওয়ানী মামলা চলাকালিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে স্থিতিশীলতার আদেশ দেন। কাওছার আলী এই আদেশ অমান্য করে ওই জমির বেড়া দিয়ে ঘিরে দখলের চেষ্টা করলে ২১-১-২৩ সালে বুদো বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দাযের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কাওচারকে জমি ঘেরায় বাধা দেন। পরবর্তিতে ৭-১-২৩ সালে উভয় পক্ষকে থানায় আসতে নির্দেশ দেয় পুলিশ।

বুদো বিশ্বাস থানা পুলিশকে জানান, এই জমি নিয়ে দেওয়ানী কোর্টে মামলা চলছে বলে মিমাংসা ছাড়াই উভয় পক্ষ থানা ত্যাগ করেন। ওই রাতেই কাওচার আলী ওই জমি দখল করতে যান। তাকে দখল করতে নিষেধ করলে তিনি জানান, থানা পুলিশ তাকে জমি ঘেরা ও চাষাবাদ করার অনুমতি দিয়েছে। যা আইনসম্মত নয়। দেওয়ানী মামলায় থানা থেকে এ ধরনের কোন নির্দেশ দিতে পারে না বলে জানা গেছে।

আমার পিতা বুদো বিশ্বাস জানতে পারেন যে, কাওছার আলী গোপনে এই জমি বিক্রির পায়তারা করছে। কিন্ত মামলা চরাকালিন জমি কেনাবেচা বৈধ নয় বলে জানা গেছে। বিষযটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রতিকার দাবি করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৭ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৫৯ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।