যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান “দ্য সাদাকা সিস্টার্স”র উদ্যোগে আলমডাঙ্গায় কোরবানি কর্মসূচি পালন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান “দ্য সাদাকা সিস্টার্স”র উদ্যোগে আলমডাঙ্গায় কোরবানি কর্মসূচি পালন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান “দ্য সাদাকা সিস্টার্স”-এর উদ্যোগে আলমডাঙ্গায় ব্যাপক কোরবানি কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৩টি গরু ও ৩টি ছাগল জবাই করে প্রায় ৫০০ অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
মানবিক এ আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে কাজ করে সংগঠনটি। স্থানীয়ভাবে আয়োজিত এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে মাংস বিতরণে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর শাহরিয়ার তানভীর আহমেদ, মাহফিল উদ্দিন মানিক, সনি মল্লিক, হেলাল উদ্দিন, মুতাসসিম বিল্লাহ সাকিব ও হুজ্জাতুল ইসলাম শাকিল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, “দ্য সাদাকা সিস্টার্স” একটি শতভাগ অনুদানভিত্তিক মানবিক প্রতিষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও তারা আলমডাঙ্গার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।
এদিকে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক সহযোগিতা অসহায় মানুষের জীবনে স্বস্তি এনে দেয় এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে