লগইন
শূন্য ৬ পদে ব্যাহত সেবা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ০২:০১ দুপুর ২৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
তীব্র জনবল সংকট শৈলকুপা প্রাণিসম্পদ দপ্তরে | শূন্য ৬ পদে ব্যাহত সেবা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চরম জনবল সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ১১টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র ৫টি পদ। বাকি ৬টি গুরুত্বপূর্ণ পদই দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। ফলে সীমিত জনবল নিয়ে দাপ্তরিক কাজ সামলানোর পাশাপাশি উপজেলার গবাদিপশুর চিকিৎসা, কৃত্রিম প্রজনন, টিকাদান ও রোগ প্রতিষেধক সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে কর্মরতদের।

কার্যালয় সূত্রে জানা গেছে, শূন্য থাকা পদগুলোর মধ্যে রয়েছে ১ জন ভেটেরিনারি সার্জন (ডিভিএস), ৪ জন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) এবং ১ জন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য)। মাঠপর্যায়ে সরাসরি চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের সঙ্গে যুক্ত এই পদগুলো খালি থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

উপজেলার খামারিদের মতে, গবাদিপশু কিংবা পোলট্রি খামারে হঠাৎ কোনো মড়ক বা রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো প্রতিকার না পেলে খামারিদের চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। স্থানীয় খামারি খুশি খাতুন বলেন, গবাদিপশুর যেকোনো স্বাস্থ্য সমস্যায় তাৎক্ষণিক সেবা পাওয়া আবশ্যক। মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখতে ও খামারিদের সুরক্ষিত রাখতে অবিলম্বে শূন্য পদগুলোতে কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত।

সেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল হোসেন জানান, প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম থাকায় কর্মরত পাঁচজনকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশেষ করে ভেটেরিনারি সার্জন ও মাঠ কর্মকর্তাদের পদগুলো শূন্য থাকায় কাজের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে এর মধ্যেও খামারিদের সেবা দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শূন্য পদগুলো দ্রুত পূরণ করা গেলে সেবার মান আরও বহুগুণ বাড়ানো সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।