লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যাপক ভাঙচুর, আহত ২
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬ | ০৫:৪৭ বিকাল ৩৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যাপক ভাঙচুর, আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে একটি প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে দোকান ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় ‘সুমন গ্যালারি হাউজ’ নামে একটি স্ক্রিন প্রিন্টের দোকানে এই হামলা চালানো হয়। এতে দোকান কর্মচারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার আমতৈল গ্রামের স্বপনের স্কুলপড়ুয়া মেয়ের সাথে হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয় মার্কেটের ব্যবসায়ী ও নগর বোয়ালিয়া গ্রামের মুক্তার আলির প্রবাসী ছেলে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের টানাপড়েন থেকেই ঘটনার সূত্রপাত।

গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, গত সোমবার দুপুরে হাটবোয়ালিয়া হাঁটুভাঙ্গা এলাকা থেকে কয়েকজন যুবক ও এক নারী ওই ছাত্রীকে জোরপূর্বক একটি অটোতে তুলে নিয়ে যায়। পরে আলমডাঙ্গার বগাদি সোহাগ মোড় এলাকায় মেয়েটি চলন্ত অটো থেকে লাফ দিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। এই ঘটনার জের ধরেই বিক্ষুব্ধ পক্ষটি হাটবোয়ালিয়া বাজারে ভাঙচুর চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একদল উত্তেজিত লোক আচমকা সুমন গ্যালারি হাউজে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। হামলায় আহতরা হলেন,নগর বোয়ালিয়া গ্রামের শাহবুদ্দিনের ছেলে ও আশিকের ভাতিজা হুসাইন (১৫) এবং ইউসুফ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) । আহতদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাজারে ব্যবসায়ীদের মধ্যে এখনো চরম আতঙ্ক বিরাজ করছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ছাত্রী অপহরণের বিষয়টি এখনো আমাদের কাছে জানানো হয়নি। তবে বাজারে দোকান ভাঙচুর ও আহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বাজার পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।