লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার খাসকররায় ৪৫০ গ্রাম গাঁজা ও প্রায় ২ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী  স্বামী-স্ত্রী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬ | ০৫:৫০ বিকাল ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার খাসকররায় ৪৫০ গ্রাম গাঁজা ও প্রায় ২ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে আলমডাঙ্গা থানার খাসকররা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত আমদ আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৫০) এবং তার স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন (৩৮)।


​পুলিশ সূত্রে জানা গেছে, খাসকররা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে আসামিদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৯২ হাজার ৩৭০ টাকা এবং মাদক পরিমাপের একটি ছোট দাঁড়িপাল্লা জব্দ করা হয়।


​আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আব্দুল খালেক ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতে বসেই মাদক বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৩ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৬ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।