লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আসিরুল ইসলাম সেলিম
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ মার্চ, ২০২৬ | ১২:৩৬ রাত ১০০ বার পঠিত
ফন্ট সাইজ:

নির্বাচন সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আসিরুল ইসলাম সেলিম

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা করেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। সোমবার মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেহালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ছড়াকার আহাদ আলী মোল্লা, সাংবাদিক রহমান মুকুল এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান।

এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস ও ফিরোজ ইফতেখার।

প্রধান অতিথির বক্তব্যে আসিরুল ইসলাম সেলিম বলেন, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ।

আপনারা সত্য তুলে ধরেন, মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেন। সামনে আমার যে রাজনৈতিক পথচলা, সেখানে আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা দুটিই আমি আশা করি।

তিনি আরও বলেন, “আমাদের দল বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। ফলে দীর্ঘদিনের অবহেলিত আলমডাঙ্গা উপজেলাকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার এখন বড় সুযোগ তৈরি হয়েছে। জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে চাই।

স্থানীয় রাজনৈতিক মহলে আসিরুল ইসলাম সেলিমকে একজন সফল ব্যবসায়ী ও নির্লোভ রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করা হয়। দীর্ঘদিন তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।

বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জের এই সময়ে তার মতো অভিজ্ঞ নেতার সক্রিয় ভূমিকা দলকে শক্তিশালী করতে পারে বলেও অনেকের মত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার শিফট ইনচার্জ আলম আশরাফ, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল হুদা ও আব্দুল্লাহ হক, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সাইফুল ও তানজিদ হিরো, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ শাহরিয়ার শরিফ, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা ও সালাউদ্দিন মুক্তার, মুর্শিদ কলিন, ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী জুয়েল, ডা. আতিক, তানভীর সোহেল, মহিদুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।