সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) আলমডাঙ্গা রথতলায় অবস্থিত সেফ এন্ড সুপার ফুড রেস্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. সিরাজুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সিরাজুল হক বলেন, পবিত্র রমজান মাস কেবলমাত্র রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়া অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এ মাসে মানুষ ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে।
তিনি বলেন, রমজানের প্রকৃত শিক্ষা যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সমাজ জীবনে বাস্তবায়ন করা যায়, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড দূর করা সম্ভব। তিনি আরও বলেন, ইসলামের ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা যায় এবং রমজান সেই শিক্ষাই আমাদের দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জোনের পরিচালক সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম। তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগী, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তিনি সবাইকে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফি, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মুফতি সিরাজুল ইসলাম।
পৌর খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব জাকারিয়া হাবীবের উপস্থাপনায় খেলাফত মজলিসের পৌর সেক্রেটারি মোখলেছুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১১ ঘন্টা আগে