লগইন
পর্তুগাল পাঠানোর প্রলোভনে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা, গাংনী সীমান্তে আটক ২ যুবক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ সকাল ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
পর্তুগাল পাঠানোর প্রলোভনে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা, গাংনী সীমান্তে আটক ২ যুবক

ইউরোপের দেশ পর্তুগালে পাঠনোর প্রলোভনে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা জানান, এক বাংলাদেশি দালাল তাঁদের ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সীমান্তে নিয়ে এসে কৌশলে কেটে পড়ে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার ধলা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ধলা বিওপির একটি টহল দল। বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের এমরান হোসেন (২৩) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম (২৭)।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৩৫/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের সীমানার ভেতরে নিয়মিত টহল চলাকালে ওই দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানান, পর্তুগাল পৌঁছে দেওয়ার কথা বলে এক অজ্ঞাত দালাল তাঁদের সীমান্ত পার করে দেওয়ার জন্য গাংনীতে নিয়ে আসে। এরপর ভারতীয় অন্য এক দালালের কাছে হস্তান্তরের কথা বলে তাঁদের মাঠে বসিয়ে রেখে ওই দালাল সটকে পড়ে।

আটকের পর তাঁদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ৮ হাজার ৫০ ভারতীয় রুপি, ৪ হাজার বাংলাদেশি টাকা, দুটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আটক দুই যুবককে গাংনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পাশাপাশি ঘটনার পেছনে থাকা দালালচক্রটিকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পারাপার এবং মানবপাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৯ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।