লগইন
অপহরণের ৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শোকের ছায়া আলমডাঙ্গার চিলাভালকিতে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জুন, ২০২৬ | ০৫:০১ সকাল ৭২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপহরণের ৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শোকের ছায়া আলমডাঙ্গার চিলাভালকিতে

আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের যুবক রাফি (২০) অপহরণের ৯ দিন পর নির্মম পরিণতির শিকার হয়েছেন। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠ এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত রাফি চিলাভালকি গ্রামের আকতার সর্দারের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা। এরপর থেকেই রাফির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অভিযোগ রয়েছে, রাফিকে অপহরণের পর অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। প্রথমে ১২ লাখ টাকা দাবি করা হলেও পরে তা কমিয়ে ৮ লাখ টাকা চাওয়া হয়। এ সময় রাফির পরিবার ছেলেকে জীবিত উদ্ধারের আশায় বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায়।

রাফির বাবা বিদেশে অবস্থান করায় পরিবারের নারী সদস্যরাই ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প ও আলমডাঙ্গা থানায় বারবার যোগাযোগ করেন। ছেলেকে উদ্ধারের জন্য তারা দিন-রাত দৌড়ঝাঁপ করলেও দীর্ঘ ৯ দিনেও তার কোনো সন্ধান মেলেনি।

অবশেষে শুক্রবার রাতে কুতুবপুর মাঠ এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে সেটি রাফির মরদেহ বলে শনাক্ত করা হয়। স্থানীয়দের দাবি, মরদেহের বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে ক্ষতবিক্ষত করায় দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক।

ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।