লগইন
আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ায় মাদক কারবারির বিরুদ্ধে জনতার অভিযান: গাঁজা বিক্রির সময় আটক আলোমতির ১ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জুন, ২০২৬ | ০৩:৩৭ রাত ৩৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ায় মাদক কারবারির বিরুদ্ধে জনতার অভিযান: গাঁজা বিক্রির সময় আটক আলোমতির ১ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মাঠপাড়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত আলোমতি (৪৫)কে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ১২ জুন শুক্রবার রা‌তে এ ভ্রাম‌্যমান আদালত প‌রিচা‌লনা ক‌রেন।

আটক মাদক ব‌্যবসায়ী আলোম‌তি (৪৫) গো‌বিন্দপুর মাঠ পাড়ার রু‌বে‌লের স্ত্রী ও মাদক সম্রাগী মি‌নির মে‌য়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আলোমতি দুই মাদকসেবীর কাছে গাঁজা বিক্রি করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ওই দুই ক্রেতাকে আটক করার চেষ্টা করলে তারা গাঁজা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলোমতিকে আটক রেখে উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

এলাকাবাসীর অভিযোগ, আলোমতি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বারবার আইনের আওতায় এলেও তিনি মাদক কারবার থেকে সরে আসেননি। তার কর্মকাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।

খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে আলোমতিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ।

এ সময় আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ জানান, মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

গোবিন্দপুর মাঠপাড়ায় মাদক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রায়ের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ীদের কারণে সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে।

তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ও ধারাবাহিক অভিযান দাবি করেন এবং গোবিন্দপুর মাঠপাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।