লগইন
নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ০৮ এপ্রিল, ২০২৬ | ১১:৩৮ দুপুর ৫০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তণ্ডব | নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গায় হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে গাছচাপা ও দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও গাছপালা উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলাজুড়ে এই ঝড়-বৃষ্টি হয়।

ঝড়ের সময় দুর্ঘটনায় নিহত মোকলেসুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বাড়ির তিনতলার ছাদে টিন সামলাতে গিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার জানান, প্রাথমিক হিসাবে জেলায় ৬০ হেক্টর বোরো ধান, ৪১ হেক্টর কলা ও ১১ হেক্টর পেঁপেসহ আম, সবজি ও পানবরজের বেশ ক্ষতি হয়েছে।

ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, বড় ধরনের কোনো দুর্যোগ না হলেও সড়কে গাছ পড়ে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, যা দ্রুত অপসারণ করা হয়েছে। অন্যদিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।