লগইন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৩৮ দুপুর ৪৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে আবৃত্তি ও চিত্রকর্ম উপস্থাপন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এ দেশের ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের সেই আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম দেশে বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। ভাষা আন্দোলনই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছে এবং স্বাধীনতার ভিত্তি রচনা করেছে।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসকে বিশ্বদরবারে মর্যাদা দিয়েছে। তাই নতুন প্রজন্মকে এ ইতিহাস গভীরভাবে জানতে হবে এবং মাতৃভাষার সঠিক চর্চা করতে হবে। বাংলা ভাষাকে বিকৃত না করে শুদ্ধভাবে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে।


সংসদ সদস্য আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে হবে। প্রশাসন, শিক্ষা ও প্রযুক্তির সকল ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে আমরা কাজ করছি। তরুণ প্রজন্মকে শুধু আবেগ নয়, জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভাষা শহীদদের স্বপ্ন ছিল একটি মর্যাদাপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএসএম শাহনেওয়াজ মেহেদী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাঈল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুর ইসলাম পিন্টু, বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।


হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেনের উপস্থাপনায় জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপএরর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।