আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির আলী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাদক | আলমডাঙ্গা ভাংবাড়ীয়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ভ্রাম্যমান প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির আলী (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানা-র হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভাংবাড়ীয়া ঈদগাহ পাড়াস্থ ঈদগাহ মিনারের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন হিসেবে সাব্বির আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির আলী ভাংবাড়ীয়া (পাগলাপাড়া) গ্রামের মোঃ বেল্টু আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।