লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬ | ০২:১১ দুপুর ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন মাথা গরমের কিছু নেই, রাজনীতি হলো নীতির খেলা : চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “মাথা গরমের কিছু নেই। রাজনীতি হলো নীতির খেলা। আপনার নীতি নিয়ে আপনি আসবেন, তার নীতি নিয়ে সে এসেছে। জনগণের হাতে ছেড়ে দিন—জনগণ যাকে গ্রহণ করবে, তাকেই সম্মান দেখাতে হবে। আমরাও তাকে সম্মান দেখাবো।


তিনি বলেন, “আমরা কথা দিচ্ছি—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পাহাড় কিংবা পর্বত যত বড়ই হোক না কেন, আপনাদের সঙ্গে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। আগামীর বাংলাদেশ হবে বীরের দেশ। আমরা কাউকে প্রভু মানবো না—একমাত্র আল্লাহ তায়ালাকেই প্রভু মানবো।


ডা. শফিকুর রহমান আরও বলেন, “দেশের বন্ধ হয়ে যাওয়া সকল মিল-ফ্যাক্টরি পুনরায় সচল করা হবে। চুরি, চামারি ও লুটপাট বন্ধ করে দেওয়া হবে। কোনো অবস্থাতেই লুটপাট করতে দেওয়া হবে না। এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ—আপনি দুর্নীতি করবেন না, কাউকেও দুর্নীতির আশ্রয় দেবেন না।


তিনি বলেন, “গরিব-ধনী, আবাল-বৃদ্ধ-বণিতা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। সমাজের সকল স্তরের মানুষের বিচার হবে। যদি একইভাবে রাষ্ট্রপতিও অন্যায় করে, তাকেও আইনের আওতায় এনে বিচার করা হবে।


ভোট প্রসঙ্গে তিনি বলেন, “বদলানোর উদ্দেশ্য ‘হ্যাঁ’ না ‘না’ ভোট। যারা বস্তাবন্দি ও পচা রাজনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। চুয়াডাঙ্গার জনগণ যদি আমাদের ওপর আস্থা রেখে দুটি সংসদীয় আসনে ১১ দলীয় জোটকে বিজয়ী করেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। অন্তত যে পাঁচ বছরের জন্য আপনারা রায় দেবেন, সে ঋণ পরিশোধে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।


সোমবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জনসভায় জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।


এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, এপি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।


জনসভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ। জনসভায় টাউন ফুটবল মাঠ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠ ছাপিয়ে আশপাশের সড়কেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


জনসভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।


এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী রুহুল আমিনের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেওয়া হয়।


এ সময় প্রধান অতিথি বলেন, “চুয়াডাঙ্গার মানুষ ও ভোটারদের হাতে আমরা রাসেল ও রুহুলকে তুলে দিয়ে গেলাম। এখন সব দায়িত্ব আপনাদের। তাদের বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।