লগইন
ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছিনতাই
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ১৮ জুন, ২০২৬ | ০৮:২৭ সকাল ৪১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা | ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছিনতাই

কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত ভিডিও সাংবাদিক মো. ইমরান হোসেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার দুপুরে শহরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের ‘তেঁতুল তলা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকেরা হলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভিডিও সাংবাদিক মো. ইমরান হোসেন এবং একই পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. রঞ্জুউর রহমান। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে একটি ভিডিও ক্যামেরা, দুটি মোবাইল ফোন, মাইক্রোফোন ও নগদ টাকাসহ ১ লাখ ৮৪ হাজার ৯৩২ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকায় মো. রেজা চৌধুরী নামের এক ব্যক্তির বাড়ির প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহে যান ইমরান ও রঞ্জুউর। সেখানে তথ্য ও ভিডিওচিত্র ধারণের একপর্যায়ে রেজা চৌধুরী ও সেলিম চৌধুরীসহ ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে ভিডিও সাংবাদিক ইমরান হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ সময় বিশেষ প্রতিনিধি রঞ্জুউর রহমানকেও কিল-ঘুষি মেরে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানান।

আহত সাংবাদিকেরা অভিযোগ করেন, হামলার সময় দুর্বৃত্তরা তাঁদের পেশাগত কাজে ব্যবহৃত ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের দুটি স্মার্টফোন, ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের একটি মাইক্রোফোন এবং নগদ ৯ হাজার ৯৩২ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর আহত সাংবাদিকেরা কোনোমতে স্থান ত্যাগ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।