লগইন
জুলুম ও অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না-নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে এমপি অ্যাড. রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৫৭ দুপুর ৫২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জুলুম ও অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না-নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে এমপি অ্যাড. রাসেল

চুয়াডাঙ্গা ১ আস‌নের সংসদ সদস‌্য অ‌্যাড. মাসুদ পারভেজ রাসেল নির্বাচন পরব‌র্তি নির্বাচনী এলাকার ভোটার‌দের সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রে‌ছেন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্প‌তিবার বেলা ২টার দি‌কে তি‌নি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ ও ফরিদপুর গ্রামের জনগণের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, অফিস সম্পাদক জহিরুল ইসলাম মজনু, জা‌হিদুল ইসলাম স‌লকসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।


সৌজন‌্য সাক্ষাতকা‌লে সংসদ সদস্য অ্যাড. রাসেল তাঁর বক্তব্যে বলেন, “আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে আলমডাঙ্গা অঞ্চলকে একটি সুন্দর ও বাসযোগ্য আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদেরকে চুয়াডাঙ্গার সকল ভোটার ও মানুষের খাদেম হিসেবে কবুল করেছেন। তাই জনগণের সেবাই হবে আমাদের প্রধান দায়িত্ব।


তিনি আরও বলেন, কেউ যদি কারও ওপর জুলুম-নির্যাতন করে, তাহলে সে জনগণের কাছে ঘৃণিত হয়। জুলুম ও অন্যায় করে বেশি দিন টিকে থাকা যায় না। আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কেউ যেন আমাদের দিয়ে খারাপ কাজ করাতে না পারে এবং কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে কারও ওপর জুলুম-নিপীড়ন না করেন।


নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।


সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় জনগণ নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এমপি রাসেল এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।