লগইন
ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধের এক নেতিবাচক দৃষ্টান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মতামত
জাতীয় চার নেতার নামের জাহাজ পরিবর্তন | ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধের এক নেতিবাচক দৃষ্টান্ত

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর পাশাপাশি ‘জয় বাংলা’ নামাঙ্কিত কোস্ট গার্ডের আরও একটি নৌযানের নামও বদলে ফেলা হয়েছে। সব মিলিয়ে পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করার বিষয়টি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার মূল স্তম্ভ—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের স্মরণে এসব জাহাজ নামাঙ্কিত ছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে ইতিহাসের এক নেতিবাচক নজির স্থাপিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে ঘিরে আয়োজিত একটি প্রদর্শনী নিরাপত্তার অজুহাতে স্থগিত করা হয়েছিল। প্রদর্শনীর সকল প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য আক্রমণের আশঙ্কার কথা বলা হলে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে তা বন্ধ রাখতে বাধ্য হন। একটি স্বাধীন দেশে জাতীয় চার নেতাকে নিয়ে আয়োজিত প্রদর্শনীতে আক্রমণের আশঙ্কা কেন তৈরি হবে এবং কেনই বা পুলিশ শৃঙ্খলা রক্ষা না করে আয়োজন স্থগিতের পরামর্শ দেবে—এমন নানা প্রশ্ন জনমনে সৃষ্টি হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জাতীয় চার নেতার বদলে যে চারজনের নামে নতুন করে জাহাজগুলোর নামকরণ করা হয়েছে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর বীর কর্মকর্তা ছিলেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। দেশের বীর নৌ কর্মকর্তাদের সম্মান জানানো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে প্রশ্ন থেকে যায়, জাতীয় চার নেতার নাম মুছে ফেলে কেন তাদের সম্মান জানাতে হবে? বীরদের স্মরণ করার জন্য কি কোনো মৌলিক বা ভিন্ন ভাবনা গ্রহণ করা যেত না?

পরপর দুটি ঘটনার মাধ্যমে স্বাধীনতাসংগ্রামের অন্যতম রূপকার জাতীয় চার নেতাকে একধরনের অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। ৩ নভেম্বরের জেলহত্যা দিবস জাতির ইতিহাসে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় এই মহান চার নেতাকে। স্বাধীনতার ইতিহাসে যাদের অবদান অবিসংবাদিত, তাদের প্রতি এ ধরনের সিদ্ধান্ত ইতিহাসে এক খারাপ নজির হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

১৭ মিনিট আগে
গণতান্ত্রিক চেতনা ও লোকসংস্কৃতির পরিপন্থী

বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

১৭ মিনিট আগে
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি

ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

২ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ

মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

২ ঘন্টা আগে
মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

৬ ঘন্টা আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

৬ ঘন্টা আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

৭ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।