লগইন
গুরুতর আহত ১, মাথায় ১০ সেলাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগল চুরির স্বীকারোক্তি ভিডিও করায় হামলা | গুরুতর আহত ১, মাথায় ১০ সেলাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগল চুরির ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিডিও ধারণ করায় রানা (৪৩) নামে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় রানার মাথায় গুরুতর জখম হওয়ায় ১০টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ভুক্তভোগী রানা কুড়ালগাছি বাজারপাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুল মতালেবের ছেলে। তিনি দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে কার্পাসডাঙ্গা নতুনপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে ফেরদৌস আলী (৫০) ও মামুন হোসেন (৩২) সহ আরও ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, পাটাচোরা গ্রামের শেখপাড়ায় রানার ভাগ্নে আব্দুল্লাহ-আল-মামুনের একটি ছাগলের খামার রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে ওই খামার থেকে চারটি গাভি ও একটি মেড়া ছাগল সহ মোট পাঁচটি ছাগল চুরি হয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।

পরবর্তীতে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে রানা জানতে পারেন যে, এই চুরির ঘটনায় ফেরদৌস আলী ও মামুন হোসেন জড়িত থাকতে পারে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি অভিযুক্তদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এজাহারে দাবি করা হয়েছে যে, জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রানা তাদের সেই স্বীকারোক্তির ভিডিও ধারণ করেন।

এজাহার থেকে আরও উল্লেখ করা হয়েছে, ভিডিও ধারণ করে ফেরার পথে শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে রানা দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামের রাইসা ভাটার পাশে একটি চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, মামুন হোসেনের নির্দেশে ফেরদৌস আলী ধারালো রামদা দিয়ে রানার মাথায় কোপ দেন। এতে তার মাথার ডান পাশে গুরুতর কাটা জখম হয় এবং তাৎক্ষণিকভাবে ১০টি সেলাই দিতে হয়। এ সময় অন্যান্য অভিযুক্তরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে রানার মাথা, ঘাড়, পিঠ ও হাতে এলোপাতাড়ি মারধর করে। একই সাথে ফেরদৌস আলী ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম (৩৩)-এর কাছে থাকা চুরির স্বীকারোক্তির ভিডিও ধারণকৃত একটি ভিভো স্মার্টফোন ছিনিয়ে নেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় রানা উদ্ধার হয়ে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। হামলাকারীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, "লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৪ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৪ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৭ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৭ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৮ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।