লগইন
গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৬ | ০২:০০ দুপুর ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন কলেজ শাখার একাডেমিক প্রধান রাজু আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সন্ধানী সংস্থা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল এবং সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান বিশ্বাস।

এছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক মোখলেচুর রহমান মুকুল, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনিন্দ রিশব এবং নবম শ্রেণির শিক্ষার্থী রোহানা বিন নুর। অনুষ্ঠানে মাধ্যমিক শাখার একাডেমিক প্রধান এমদাদুল হক ও প্রাথমিক শাখার একাডেমিক প্রধান সাহিদুল হক শাওনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য বর্ণনা করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন পর্যন্ত দেশের সঠিক ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশকে সমৃদ্ধ করতে জ্ঞানচর্চার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি তৎকালীন জাতীয় সংকটে মেজর জিয়াউর রহমানের অবদান এবং সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের ঘটনা স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

৪ মিনিট আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

৪ মিনিট আগে
আসামি মোতাহার ফের ৩ দিনের রিমান্ডে

ইসরায়েলি গণমাধ্যম

২ ঘন্টা আগে
ইসরায়েলি গণমাধ্যম

৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

২ ঘন্টা আগে
৭ নভেম্বরের আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মিদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাপানে পড়াশোনা, চাকরি ও স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে ড্রিম স্টাডি অ্যাব্রোডের শাখা অফিস উদ্বোধন

মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

৩ ঘন্টা আগে
মুজিবনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, জিয়াউর রহমানকে ‘জিয়া সাহেব’ বলায় বিতর্কের সৃষ্টি

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ ঘন্টা আগে
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।