লগইন
একই ছাদের নিচে গাড়ি কেনাবেচার ভিন্ন অভিজ্ঞতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৬ | ০১:০১ দুপুর ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
বসুন্ধরা আইসিসিবিতে 'সুপার সেল কার বাজার' এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা | একই ছাদের নিচে গাড়ি কেনাবেচার ভিন্ন অভিজ্ঞতা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে আয়োজিত ‘সুপার সেল কার বাজার’ গাড়ি কেনাবেচার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ক্রেতা-বিক্রেতাদের জন্য এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার এবং নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির অভূতপূর্ব সুযোগ তৈরি হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রতি শুক্রবার বসা এই ব্যতিক্রমী আয়োজনে দর্শনার্থী ও আগ্রহী ক্রেতাদের উপস্থিতি ক্রমশ চোখে পড়ার মতো। গাড়ির পাশাপাশি অত্যাধুনিক মোটরসাইকেলও এই বাজারে স্থান পাচ্ছে।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ইতোমধ্যে আট সপ্তাহ সফলভাবে সম্পন্ন করেছে এই ‘সুপার সেল কার বাজার’। গতকাল, অর্থাৎ নবমবারের মতো, আইসিসিবিতে বিপুল উৎসাহের মধ্য দিয়ে এই গাড়ি কেনাবেচার মহোৎসব অনুষ্ঠিত হয়। দেখা গেছে, অনেক দর্শক পরিবার নিয়ে পছন্দের গাড়ি দেখতে আসছেন। কেউ তাৎক্ষণিকভাবে পছন্দের গাড়িটি কিনে ফেলছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনামূলক বিশ্লেষণ করে বিক্রেতাদের সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন ভবিষ্যতের সিদ্ধান্তের জন্য।

আয়োজকরা জানান, এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—প্রচলিত পদ্ধতির বাইরে এসে একই স্থানে নতুন গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত পুরোনো গাড়ি বিক্রির সুযোগ তৈরি করা। এর ফলে একদিকে যেমন ক্রেতারা বহু বিকল্প একসঙ্গে দেখতে পাচ্ছেন, তেমনি বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছানোর সুবিধা পাচ্ছেন।

বাজারে টয়োটা, মিতসুবিশি এবং নিশান-এর মতো স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি বিশেষভাবে লক্ষণীয়। এখানে ২০০০ সালের মডেলের পুরোনো গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের একেবারে নতুন মডেলের গাড়িও প্রদর্শিত হচ্ছে। গাড়ির পাশাপাশি বিভিন্ন মডেলের মোটরসাইকেলের পসরাও সাজানো হয়েছে। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা অর্থায়নের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজার’-এ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে নানা মডেলের এবং বিভিন্ন সময়ের গাড়ি পাওয়া যাচ্ছে— ২০০০ সালের পুরোনো মডেল থেকে ২০২৬ সালের আধুনিক গাড়ি পর্যন্ত। বিক্রেতারাও এই আয়োজনে অত্যন্ত সন্তুষ্ট। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এই বাজার আরও বেশি সফল হবে।”

উইজার্ড শোবিজ এই বিশেষ আয়োজনের মূল উদ্যোক্তা এবং আইসিসিবি ভেন্যু সহযোগী হিসেবে কাজ করছে। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাজার খোলা থাকে। ব্যস্ত নগরজীবনে একই জায়গায় একাধিক সুযোগ পাওয়ায় ‘সুপার সেল কার বাজার’ দ্রুতই ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

১ ঘন্টা আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

৪ ঘন্টা আগে
উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

'মিস ইউনিভার্স বাংলাদেশ' সামিরা খান মাহির নতুন পথচলা

৪ ঘন্টা আগে
'মিস ইউনিভার্স বাংলাদেশ' সামিরা খান মাহির নতুন পথচলা

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

৫ ঘন্টা আগে
মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।