ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আওয়াল কবির
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আওয়াল কবির
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আওয়াল কবির।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। এই উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আধুনিক, পরিচ্ছন্ন, জনদুর্ভোগমুক্ত ও নিরাপদ একটি মডেল ওয়ার্ড গঠনে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে ৫নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন তিনি।
শেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে