আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হাসিবুল হক লিপুর ঈদ শুভেচ্ছা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভাকে আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হাসিবুল হক লিপুর ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ হাসিবুল হক (লিপু)।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন মুহূর্তে আলমডাঙ্গা পৌরবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, আলমডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক, সুসজ্জিত, ব্যতিক্রমী, নিরাপদ ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আগামী পৌর নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এসময় তিনি পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনার পাশাপাশি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে