সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় সড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকনাথপুর ফায়ার স্টেশন এলাকার অদূরে সড়কে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দামুড়হুদা মডেল থানায় খবর দেন। পরবর্তীতে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, প্রাথমিক অবস্থায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হবে।