লগইন
দামুড়হুদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার কৃতী শিক্ষার্থীদের চমৎকার ফলাফলের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শুধু ভালো ফল করলেই চলবে না, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার সার্বিক পরিবেশের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের প্রধানদের উপস্থিতিতে শিক্ষা কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২০০ জন এবং প্রাথমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত ১৫৬ জনসহ মোট ৩৫৬ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের লাল গোলাপ ও রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং প্রশাসনের সঙ্গে শিক্ষকদের এই মতবিনিময় শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৪ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৪ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৭ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৭ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৮ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।