লগইন
চুয়াডাঙ্গার দর্শনায় মশাল মিছিলের মামলায় যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০০ দুপুর ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনায় মশাল মিছিলের মামলায় যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেন (৪২) সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দর্শনা থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ফলেহার হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের প্রয়াত রমজান মণ্ডলের ছেলে। তিনি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ফলেহার হোসেন ছাড়াও গ্রেফতার হওয়া অন্য পাঁচজন হলেন মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) এবং শাওন ইসলাম (২২)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা একটি মশাল মিছিল বের করে। এই ঘটনায় সরকারবিরোধী মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফলেহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজন আসামিকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের সকলকে রোববার দুপুরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দর্শনা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

১ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৪ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৪ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৭ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৭ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৮ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।