চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাইরোড, চারতলা মোড় প্রদক্ষিণ করে আলমডাঙ্গা থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, সোমবার বিকেলে নান্নু-টগর মোড়ে আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী থানা জামায়াতের আমির আব্বাস উদ্দিন ও আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী।
এ সময় উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।