লগইন
বাবা-মেয়ের ছদ্মবেশে ছাগল চুরি শেষরক্ষা হলো না, আবারও আলমডাঙ্গার জনতার হাতে ধরা লাবলু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ এপ্রিল, ২০২৬ | ০৯:০২ রাত ৫৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাবা-মেয়ের ছদ্মবেশে ছাগল চুরি শেষরক্ষা হলো না, আবারও আলমডাঙ্গার জনতার হাতে ধরা লাবলু

বৈশাখের প্রখর দুপুর। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে গরম হাওয়ার দোলা। সেই নির্লিপ্ত দুপুরেই যেন নেমে আসে এক অদ্ভুত নাটক। বাবা-মেয়ের স্বাভাবিক চলাফেরার আড়ালে লুকিয়ে ছিল চুরির এক চেনা কৌশল আর শেষ পর্যন্ত সেই কৌশলই হয়ে ওঠে সর্বনাশের কারণ।

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ হুমায়ন কবীরের বাড়ি থেকে ৭টি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহের জালে আটকা পড়েন পোড়াদাহ চিৎলা গ্রামের লাবলু বিশ্বাস (৩০)। সাথে ছিল তার ছোট্ট মেয়ে যাকে ব্যবহার করা হচ্ছিল বিশ্বাসের ঢাল হিসেবে। কিন্তু শেষরক্ষা হয়নি। জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের পর বাবা-মেয়েকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

স্থানীয়রা জানান, লাবলু বিশ্বাস দীর্ঘদিন ধরেই ছাগল চুরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। তার কৌশল ছিল সহজ, কিন্তু চতুর স্ত্রী কিংবা সন্তানকে সাথে নিয়ে এমনভাবে ছাগল নিয়ে যেত, যেন মনে হয় এটি তার নিজের পরিবারের সম্পদ। সন্দেহের সুযোগই রাখতো না। তবে সম্প্রতি স্ত্রীকে তালাক দেওয়ার পর সে তার মেয়েকেই এই কাজে সঙ্গী করে নেয় যা এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভের জন্ম দিয়েছে।

ছাগল চোর লাবলুর মেয়ে জানায়, তার মাকে তালাক দিয়ে দিয়েছে। যার কারণে এখন তাকে সাথে নিয়ে চুরি করে বেড়ায়।

এর আগে কয়েকদিন পূর্বে এরশাদপুর-গোবিন্দপুর এলাকা থেকে ব্যবসায়ী শরিফুল ইসলামের চারটি ছাগল চুরির ঘটনাও ঘটে। প্রায় লক্ষাধিক টাকার ওই ছাগল চুরির দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও যেন লাবলুর পরিচয়কে আগেই উন্মোচন করে দিয়েছিল।

গত ১৫ দিন পূর্বে মুন্সিগঞ্জ এলাকার রিয়াজ মিস্ত্রেরীর ৫টি ছাগল চুরি করে নিয়ে যায় এই বাবা-মেয়ে চোরচক্র।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ এলাকায় একই কৌশলে চুরি করতে গিয়ে আর রক্ষা পায়নি লাবলু। সন্দেহভাজন হিসেবে আটক করে এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মাধ্যম দেয়। পরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সাথে মিলিয়ে তাকে শনাক্ত করে।

পুলিশ জানায়, বাবা-মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২৭ জুন আলমডাঙ্গা স্টেশন এলাকা থেকে ছাগল চুরির সময় একই কৌশলে ধরা পড়েছিল লাবলু। সেদিনও স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ইজিবাইকে পালানোর চেষ্টা করলেও আসাননগর এলাকায় জনতার সন্দেহে আটক হয় সে।

একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দারিদ্র্য, নাকি পেশাদার অপরাধ কোনটি টেনে নিয়ে যাচ্ছে একজন বাবাকে এমন পথে, যেখানে নিজের সন্তানকেও ব্যবহার করতে দ্বিধা নেই?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

৩ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

৩ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

৫ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

৫ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১০ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

১০ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।