লগইন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:৩০ রাত ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদাব্রিজ এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের জানানো হয় সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কালিদাসপুর ইউনিয়নে আপনাদের সাথে নিয়ে একক প্রার্থী ঘোষনা করা হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রমের প্রশংসা করা হয়।

কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ নানা ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের সারপ্রাপ্তি সহজ করতে সার ডিলার নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। তিনি আরও বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে। পাশাপাশি রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে। সরকারের এসব উদ্যোগকে আরও গতিশীল করতে জনগণের পাশে থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আপনাদের সাথে নিয়ে একক প্রার্থী ঘোষনা করা হবে। আপনারা সকলের সেই দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য আজ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজ খবর নিবেন। কারো কোন সমস্যা থাকলে আপনারা সমাধান করতে না পারলে আমাদের জানাবেন। আমরা সমাধানের চেষ্টা করবো।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রবগুল হোসেন, আমিরুল ইসলাম মাস্টার, যুবদল নেতা আলমগীর হোসেন ও মাসুদ পারভেজ এবং বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে নজরুল ইসলাম, চকলেট, ফারুক, মারফত আলী, জিল্লুর রহমান, রেজাউল হক, আব্দুর সর্দ্দার, শাহাবুল, আনোয়ার, আলী হোসেন, মিনারুল, আনোয়ার, মহসিন, কারিবুল, কুরবান আলী মন্ডল, শাফায়েত, ঠান্ডু, জামির আলীসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি।

সভায় বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনতে হবে। জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৯ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৩ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৬ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৭ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।