আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামকে গ্রামবাসীর সমর্থন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামকে গ্রামবাসীর সমর্থন
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামকে সমর্থন করেছে গোবিন্দপুরবাসী। দলমত নির্বিশেষে গ্রামের মুরুব্বী, শিক্ষক, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তাকে মেয়র পদে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভা যেন পরিণত হয় জনআস্থার এক প্রাণবন্ত সমাবেশে। সেখানে উপস্থিত বক্তারা সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন জানান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ওরফে ফকির মোহাম্মদের সভাপতিত্বে এবং শামসুজ্জোহার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী খাইরুল ইসলাম মন্ডল, শামসুদ্দিন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রভাষক মনিরুজ্জামান, আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী এবিএম মকছেদুল আমীন সোহাগ, বণিক সমিতির সদস্য রেজাউল হক তোতা, হাজী মুকুল, হাজী শহিদুল ইসলাম, হাজী সিরাজুল ইসলাম, হাজী ঠান্ডুর রহমান, বরকত আলী, আনিসুর রহমান আনিস, ইউনুস আলী ও সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সদস্য আক্কাচ আলী, শুকুর আলী, হাজী আব্দুল কুদ্দুস, ফরহাদ হোসেন, আনিসুর রহমান মাস্টার, হামিদুল ইসলাম নীল চাঁদ, রফিকুল ইসলাম ওয়েলচাঁদ, দেলোয়ার হোসেন, মজিবর রহমান মজি মন্ডল, আব্দুর রউফ মিঠুসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সততা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। একজন পরিচ্ছন্ন, সৎ ব্যক্তি হিসেবে তাকে আলমডাঙ্গা পৌরসভার নেতৃত্বে দেখতে চান তারা।
বক্তারা আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে প্রয়োজন জনসম্পৃক্ত নেতৃত্ব। সেই বিবেচনায় সিরাজুল ইসলামকে একজন যোগ্য ও সময়োপযোগী প্রার্থী বলে মত প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, গোবিন্দপুর আলমডাঙ্গা পৌরসভার সবচেয়ে বেশি জনসংখ্যার এলাকা। গোবিন্দপুর ও সংলগ্ন নওদা বন্ডবিল নিয়ে গঠিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড পৌর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে পরিচিত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
৭ ঘন্টা আগে