লগইন
আলমডাঙ্গায় ঋণের টাকা তুলে বের হতেই গৃহবধূর ব্যাগ থেকে হাতিয়ে নিল ৭০ হাজার টাকা।। আটক এক আন্ত:জেলা প্রতারক চক্রের নারী সদস্য
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ মে, ২০২৬ | ০৫:৪৬ বিকাল ৭১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ঋণের টাকা তুলে বের হতেই গৃহবধূর ব্যাগ থেকে হাতিয়ে নিল ৭০ হাজার টাকা।। আটক এক আন্ত:জেলা প্রতারক চক্রের নারী সদস্য

ঈদকে সামনে রেখে আলমডাঙ্গায় আবারও সক্রিয় হয়ে উঠেছে ব্যাংককেন্দ্রিক আন্তঃজেলা নারী প্রতারক চক্র। ঋণের টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হওয়ার পর এক গৃহবধূর ভ্যানিটি ব্যাগ থেকে ৭০ হাজার টাকা কৌশলে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও বাকি সদস্যরা পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা শহরের সোনালী ব্যাংক এলাকায়। ভুক্তভোগী নাসরিন আক্তার (৩০) উপজেলার খাসবাগুন্দা গ্রামের মিটুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, নাসরিন আক্তার আলমডাঙ্গা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণের ৭০ হাজার টাকার চেক নিয়ে সোনালী ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করেন। টাকা ভ্যানিটি ব্যাগে রেখে ব্যাংক থেকে নিচে নামার সঙ্গে সঙ্গেই ৫ সদস্যের একটি নারী প্রতারকচক্র তাকে ঘিরে ধরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে ধাক্কাধাক্কি ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে নাসরিন আক্তার বুঝে ওঠার আগেই তার ব্যাগ থেকে ৭০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রতারকরা। এ সময় তিনি চিৎকার শুরু করলে তার স্বামী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চক্রের এক নারীকে আটক করেন। তবে বাকি চার সদস্য মুহূর্তের মধ্যেই সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতারক দলের সদস্যদের মুখ হিজাবে ঢাকা ছিল।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক নারীকে থানায় নিয়ে যায়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হলেও পালিয়ে যাওয়া অন্য সদস্যদের আটক করা সম্ভব হয়নি।

আটক নারী প্রতারকের নাম পলি খাতুন (৪০)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চরপাঁচুরিয়া গ্রামের মাহাবুর রহমানের স্ত্রী। বর্তমানে কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় বসবাস করছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নাসরিন আক্তার বলেন,“মানুষের কাছ থেকে ধারদেনা করে আগের লোন শোধ করে আবার নতুন করে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকাও নিয়ে গেল। এখন কিভাবে মানুষের টাকা শোধ করবো বুঝতে পারছি না।”

স্থানীয়দের অভিযোগ, ঈদকে ঘিরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে প্রতারক ও ছিনতাইকারী চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে নারী সদস্যদের ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টার্গেট করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এর আগেও সোনালী ব্যাংক এলাকায় একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আলমডাঙ্গার অন্যান্য ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংকে গ্রাহকের চাপ বেশি থাকায় অপরাধচক্রও এ এলাকাকে টার্গেট করছে। তাদের মতে, ব্যাংকটিতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক নজরদারি এবং পূর্ণাঙ্গ সিসিটিভি কাভারেজ নিশ্চিত করা জরুরি।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় চুরির মামলা দায়ের করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আটক মহিলাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। বাকীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।