লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ০১:৪৪ দুপুর ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

চুয়াডাঙ্গা ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে জামায়াতে ইসলামীর একটি মিছিল থেকে ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাহফুজা ইয়াসমিন জলির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।


১২ ফেব্র”য়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহফুজা ইয়াসমিন জলি ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা প্রবাসী বশির আহমেদের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল প্রকাশের পর বড়বোয়ালিয়া গ্রামে জামায়াতে ইসলামীর একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি মাহফুজা ইয়াসমিন জলির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে উত্তেজনা সৃষ্টি হয়।


মহিলা দল নেত্রী জলি অভিযোগ করে বলেন, "সদর আলির ছেলে রুবেল ও জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহর নেতৃত্বে জামায়াতের একটি মিছিল যাওয়ার সময় হঠাৎ আমার বাড়ি লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুর” করে। একপর্যায়ে তারা চড়াও হয়ে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং ঘরের চাল ভাংচুর চালায়।"


ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।


এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।