আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ৩ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ৩ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ৩ মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে। ৫ মে মঙ্গলবার দিনগর রাতে আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর ও উপজেলার ঘোলদাড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের হাবিবুর রহমানের ছেলে খালিদ(৩৫) দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত আছে। তার বিরুদ্ধে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করারও অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার হাউসপুর মেসার্স আর ট্রেডার্সের সামনে থেকে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা বেশ কয়েকজন সহযোগী পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের পর তার নিকট থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১১ হাজার ৫শ টাকা উদ্ধার করে।
একই রাতে ঘোলদাড়ি বাজারের জনির কাঠের ফার্নিসারের দোকানের সামনে মাদক কেনাবেচার সংবাদ পেয়ে এসআই প্রদীপ বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ভেদামারি গ্রামের রুহুল আলীর ছেলে লিখন হোসেন(২৫) ও জাহাপুর গ্রামের ফকরুল মোল্লার ছেলে ভাদু(২৭)কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি লিখন ও ভাদুর বিরুদ্ধে এলাকার মাদক বিক্রয়ের অভিযোগ দীর্ঘদিনের। তারা বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
১৮ ঘন্টা আগে