লগইন
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের আ.লীগপন্থী চেয়ারম্যানকে প্রত্যাখ্যান: বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ মে, ২০২৬ | ০৩:০১ দুপুর ৪৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের আ.লীগপন্থী চেয়ারম্যানকে প্রত্যাখ্যান: বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন

আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে জনপ্রতিনিধিত্ব থেকে প্রত্যাখ্যান করেছে এলাকাবাসী। তার পরিবর্তে অবিলম্বে প্রশাসক নিয়োগ অথবা প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে ব্যাপক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়নবাসী ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা কঠোর ভাষায় অভিযোগ করে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল এলাকা ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে ইউনিয়নবাসী চরম ভোগান্তির শিকার হয় নাগরিক সেবা থেকে শুরু করে জরুরি প্রশাসনিক কাজ সবই কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বাধ্য হয়ে প্রশাসক নিয়োগ দেয়, যার মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরে আসে।

বক্তারা আরও বলেন, যে ব্যক্তি সংকটের সময় জনগণকে ফেলে পালিয়ে যায়, সে কোনোভাবেই জনগণের প্রতিনিধি হতে পারে না। এখন হঠাৎ করে হাইকোর্টের রায় নিয়ে এসে পুনরায় চেয়ারম্যানের চেয়ারে বসার চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খাসকররা ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের দোসর কিংবা বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। জনগণ স্পষ্টভাবে তাকে প্রত্যাখ্যান করেছেÍএই বাস্তবতা মেনে নিতে হবে।

সমাবেশ থেকে অবিলম্বে প্রশাসক পুনর্বহাল অথবা গ্রহণযোগ্য প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও বক্তারা সতর্ক করেন।

মানববন্ধন ও সমাবেশ উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাব আলী, উপজেলা যুবদলের সদস্য শাফায়েত হোসেন, যুবদল নেতা শামীম রেজা। এছাড়াও উপস্থিত র্ছিলেন খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ ও সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন আলম ও শামিম আহাম্মেদসহ খাসকররা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।