লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৬:২০ সকাল ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

বর্তমানে না খেয়ে নয় বরং ভেজাল ও ক্ষতিকর খাদ্য গ্রহণের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ছি -জেলা প্রশাসক

আলমডাঙ্গা ব্যুরো: আধুনিক কৃষির আলোয় আলমডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এক সময় দেশের মানুষ এক বেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেত। এমনকি না খেতে পেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এখন সময়ের পরিবর্তনে মানুষ তিন বেলা খাবার খাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমরা না খেয়ে নয় বরং ভেজাল ও ক্ষতিকর খাদ্য গ্রহণের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ছি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় প্রতিটি খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত ভেজাল ও ক্ষতিকর কিটনাশকের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যে ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

টেকসই কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই ও নিরাপদ কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি না পেলে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদন অর্জন করা সম্ভব হবে না। কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার মাধ্যমে কৃষকরা নতুন জাতের ফসল, আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পাবেন। এর ফলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের আয় ও জীবনমানের উন্নয়ন ঘটবে।

সবশেষে জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষক, ভোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে একটি স্বাস্থ্যসম্মত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, কৃষিই আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষিকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন কল্পনাও করা যায় না। আমাদের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির সিংহভাগই কৃষির ওপর নির্ভরশীল।”

তিনি আরও বলেন, কৃষি উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। কৃষক যেন নির্বিঘ্নে মাঠে কাজ করতে পারেন, উৎপাদিত ফসল নিরাপদে ঘরে তুলতে পারেন এবং বাজারজাতকরণে কোনো ধরনের হয়রানি বা অপরাধের শিকার না হনÍএটি নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। ে

ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সার, বীজ ও কীটনাশকে ভেজাল, কৃষিপণ্য পরিবহন ও বিপণনে চাঁদাবাজি বা অবৈধ বাধা দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।”

পুলিশ সুপার বলেন, কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার মতো আয়োজন কৃষকদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার কৃষকের উৎপাদন বাড়াবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষিবিদ দেবাশীষ কুমার দাস।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তাদের অংশগ্রহণে ১৬টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রিড জাতের ফসল প্রদর্শন করা হচ্ছে।”

অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মেলায় প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শিত হচ্ছে চীন থেকে আমদানিকৃত আধুনিক ভুট্টা হার্ভেস্টিং মেশিন। এই মেশিনের মাধ্যমে একসঙ্গে ভুট্টা কাটা, মাড়াই ও ভুট্টার গাছ চূর্ণ করে পশুখাদ্য সাইলাস তৈরি করা সম্ভব হচ্ছে, যা কৃষকদের সময় ও খরচ কমাবে।

এ মেলা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী মেলায় প্রতিদিন কৃষকদের জন্য প্রশিক্ষণ, মাঠ পর্যায়ের বাস্তব প্রদর্শনী ও পরামর্শ প্রদান করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ মেহেদী, ওসি (তদন্ত) আজগার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা।


ট্যাগসমূহ: #আলমডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।