লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ কর্তৃক দিনব্যাপি আইসিটি বিষয়ক সেমিনার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০১৭ | ০৫:৫৭ বিকাল ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ কর্তৃক দিনব্যাপি আইসিটি বিষয়ক সেমিনার

আলমডাঙ্গায় ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের নিয়ে দিনব্যাপি আইসিটি বিষয়ক সেমিনারের আয়োজন করেছে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ। আজ ১ অক্টোবর সকাল ১০টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে ওই সেমিনারের আয়োজন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডলজিস্ট প্রফেসর ডাক্তার মাহবুব হোসেন মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন আসলে শিক্ষার্থির স্ট্রং বেইজ হিসেবে কাজ করে। শিক্ষার্জনের প্রতিটি ধাপে, পেশাগত জীবনে আইসিটির ব্যবহার অপরিহায্য । সামাজিক, রাষ্ট্রিক এমন কি ব্যক্তিগত জীবনেও আইসিটির ব্যবহার নিত্যপ্রয়োজনীয় হয়ে উঠেছে। আলমডাঙ্গা এলাকার শিক্ষার্থিরা আইসিটির সদর্থক ব্যবহারের মাধ্যমে সাফল্যমন্ডিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য-দর্শনে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আলমডাঙ্গার সন্তানেরা ঈর্ষনীয় সাফল্য অর্জন করবে তিনি এমনটা প্রত্যাশা করেন।


শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ’র সভাপতি আতিকুর ফরায়েজীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন। তিনি বলেন, আইসিটির খারাপ দিক যেমন আছে। তেমন ভাল দিকও রয়েছে। আইসিটির ভাল দিক অসীম সম্ভাবনার দ্বার খুলে শিক্ষার্থিদের জন্য অপেক্ষা করছে।


সাংবাদিক প্রশান্ত বিশ্বাসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক রহমান মুকুল। বক্তব্য রাখেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান আনিস, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাংগঠণিক সম্পাদক শাহ আলম মন্টু,আইসিটি শিক্ষক রবিউল ইসলাম, আব্দুল ওহাব, সোহরব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফিরোজ ইফতেখার, উজ্জ্বল হোসেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহসভাপতি পিন্টু রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, জুলকার নাইন জাকারিয়া হায়দার শুভ্র, পলাশ আহমেদ, আশরাফুল আশা, কোষাধক্ষ্য রাকিব উদ্দীন রনি, আইসিটি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসিরা সুলতানা মৌ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ঐশী প্রমুখ।


সেমিনারে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, জণকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থি অংশগ্রহণ করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১০ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১০ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।