লগইন
আলমডাঙ্গায় শিশুসহ তিনজনকে গাছে বেঁধে দুই মোটরসাইকেল ও খিচুড়ি ছিনতাই
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২৯ দুপুর ৩৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শিশুসহ তিনজনকে গাছে বেঁধে দুই মোটরসাইকেল ও খিচুড়ি ছিনতাই

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দুটি মোটরসাইকেল, টাকা, মোবাইল ফোন ও তিন প্যাকেট খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুই শিশুসহ চারজনকে রাস্তার পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে মুখ ও হাত-পা বেঁধে রাখা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ও রাতে উপজেলার ফরিদপুর-গড়চাপড়া সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় ফরিদপুর গ্রামের হারান মণ্ডলের ছেলে বিপ্লব (৩২) ছিনতাইয়ের শিকার হন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে মাগরিবের নামাজ শেষে মোটরসাইকেলে গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছলে মুখোশ পরা ছয়জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে।

সে সময় অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তার হিরো হোন্ডা ১০০ সিসি মোটরসাইকেল, সঙ্গে থাকা প্রায় দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তাকে রাস্তার পাশের একটি মেহগনি বাগানে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।

একই সড়কে রাত ৯টার দিকে দ্বিতীয়বার ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

গড়চাপড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে শুকুর আলী (৩০) জানান, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে পাঁচ বছরের ছেলে সজিব ও তিন বছরের ছেলে রাজীবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছলে দেশীয় অস্ত্রে সজ্জিত মুখোশধারী প্রায় নয়জন তাদের পথরোধ করে।

শুকুর আলীর অভিযোগ, দুর্বৃত্তরা তার ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা এবং মিলাদ মাহফিল থেকে পাওয়া তিন প্যাকেট খিচুড়ি ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ‘আমার দুই ছেলে ভয় পেয়ে কান্না শুরু করলে তাদেরও মারধর করা হয়। পরে আমাকে ও দুই শিশুকে রাস্তার পাশের মেহগনি বাগানে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে রেখে যায়।’

ভুক্তভোগীদের দাবি, কিছু সময় পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে তারা নিজেদের বাঁধন খুলে বাগান থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজনের কাছে গিয়ে ঘটনা জানান।

খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৯ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।