লগইন
আলমডাঙ্গা পাইলট মাদ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:০৬ রাত ১৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পাইলট মাদ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘সুস্থ নারী, সমৃদ্ধ পরিবার, উন্নত দেশ’ গড়ার অঙ্গীকার নিয়ে আলমডাঙ্গায় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিসসহ বিভিন্ন রোগের পাশাপশি স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি ও নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়। বিশেষ করে রং মেশানো পানি, অস্বাস্থ্যকর ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ রাস্তার পাশে খোলা পরিবেশে বিক্রি হওয়া বিভিন্ন অনিরাপদ খাবার গ্রহণের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়। এসব খাবারে ধুলাবালি, জীবাণু ও ক্ষতিকর উপাদান থাকতে পারে। ফলে নিয়মিত এসব খাবার খেলে পেটের অসুখসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে জানান বক্তারা।

প্রধান অতিথি এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার বিষয়ে এখন থেকেই সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে। আজকের সুস্থ ও সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ পরিবার ও উন্নত দেশ গড়ে তুলবে।

বিশেষ অতিথি ডা. শারমীন আক্তার বলেন, বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। এ সময় সঠিক পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রং মেশানো পানি ও খোলা পরিবেশে বিক্রি হওয়া অস্বাস্থ্যকর খাবার থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে সংকোচ না করে অভিভাবক ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার বলেন, কিশোরী ও নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। বয়ঃসন্ধিকালে সঠিক পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সচেতন হতে হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। আজকের সচেতন ও সুস্থ নারী শিক্ষার্থীরাই আগামী দিনে সুস্থ পরিবার ও উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ শোনেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৪ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৭ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৮ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।