লগইন
আলমডাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় এমপি রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ মে, ২০২৬ | ০৩:৩৪ দুপুর ৪৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় এমপি রাসেল

আলমডাঙ্গায় এসএসসি/দাখিল/ সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় যোগদেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ৫ মে মঙ্গলবার চলমান এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, শান্ত ও সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। অতীতের তুলনায় পরীক্ষার পরিবেশ এখন অনেক ভাল। সব মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন দেখতে চায়। পাশের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে আমাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে অটোপাশ পদ্ধতিতে আর পাস করা যাবে না। পাশের নীতি থেকে বেরিয়ে এসে মেধার ভিত্তিতে আমাদের গড়ে উঠতে হবে।

অতীতে পরীক্ষায় উপস্থিত হলে পাস হয়ে যেত এখন সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা কোয়ান্টিটি চাইনা, কোয়ালিটি চাই। এজন্য আমরা শিক্ষকমহোদয়দের বলবো, আপনারা পাঠদানে মনোযোগী হবেন।

অভিভাবকদের কাছে অনুরোধ,   আপনারা আপনাদের সন্তানের দিকে যত্নবান হবেন তারা যেন মানুষ হতে পারে। সাথে সাথে শিক্ষার্থীদের আরো যত্নশীল হতে হবে।

একই দিনে তিনি ১২টার দিকে আলমডাঙ্গা মডেল মসজিদে ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হন। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক, কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক প্রতিনিধির সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম ।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক প্রতিনিধির যুগ্মসম্পাদক খন্দকার মাসুদুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ হযরত আলী, কেয়ারটেকার জামাল হোসেন, নুরুল ইসলাম, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, আল আমিন, মোস্তফা, বুলবুল হোসেন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।