সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: নেতাকর্মিদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আলম সাইফ, বিএনপি নেতা মহাবুল মেম্বর,শাফি ডাক্তারসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন মোড় সংলগ্ন আব্দুল মজিদ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সাম্য ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ছাত্রদল শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রেখে সহযোগিতা করে যাচ্ছে।এই উদারতা কে অনেকেই দূর্বলতা মনে করে পূর্বের ন্যায় দানবীয় আচরণ শুরু করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। হামলায় জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। স্বৈরশাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা ছাত্রদল নেতা মাসুদ রানা, মাহফুজ আলম সাইফ সহ দলীয় নেতাকর্মীদের রক্ত ঝরেছে যেসকল আওয়ামী সন্ত্রাসী দ্বারা তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক অপতৎপরতা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেলের উপস্থাপনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সামি, রকিবুল ইসলাম টগর, লিটন আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান শুভ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়াত ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, জামজামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদ, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব,আইলহাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজন আহমেদ, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াসাদ আজিম সম্পদ, চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, গাংনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন সবুজ, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আওয়াল, খাদিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, ডাউকি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা, হারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আলী, আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল উজ জামান, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজাবুল হক সহ প্রমূখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব
৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
১৮ ঘন্টা আগে