লগইন
আলমডাঙ্গায় মাদকসহ তিন যুবক গ্রেফতার: আদালতে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৫৪ দুপুর ২৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদকসহ তিন যুবক গ্রেফতার: আদালতে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের তাৎক্ষনিক বিচার আদালতে সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হলে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। তাদের নিকট থেকে উদ্ধার করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট।

গ্রেফতারকৃতরা হলো:- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের একরামুল হকের ছেলে সোহানুর রহমান (২০), মুন্সিগঞ্জ জেহালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইয়াছিন হোসেন ওরফে হৃদয় (২০) এবং গোপালনগর গ্রামের জাফর আলীর ছেলে আব্দুস সালাম (২০)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ১০ মিনিটের দিকে কামালপুর বটতলা মোড়ে রবজেলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে সোহানুর রহমানকে এক পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে।

অপরদিকে, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গড়চাপরা পূর্বপাড়ায় অভিযান চালান। এ সময় জামাল উদ্দিনের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ইয়াছিন হোসেন ওরফে হৃদয় ও আব্দুস সালামকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

পরে তিনজনকে সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হলে আদালত সোহানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ইয়াছিন হোসেন ওরফে হৃদয় ও আব্দুস সালামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।