লগইন
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির চমক: মাত্র ২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:১৭ দুপুর ২৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির চমক: মাত্র ২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ

মাত্র ২০ টাকার টিকিটে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীরা। রোগীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে এ উদ্যোগ নিয়েছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি।

আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখন থেকে সমিতিতে নিবন্ধিত রোগীরা মাত্র ২০ টাকার টিকিটের মাধ্যমে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া নিবন্ধিত রোগীদের জন্য সমিতির বিভিন্ন সেবায় আরও কিছু সুবিধা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। উপজেলার ডায়াবেটিস আক্রান্ত সকল রোগীকে সমিতিতে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি ও জটিল রোগ। যথাযথ চিকিৎসা ও নিয়মিত নিয়ন্ত্রণের অভাবে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। কিডনি সমস্যা, হৃদরোগ ও চোখের জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের রোগীদের সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২০ সাল থেকে কাজ করছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি।

এ বিষয়ে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, “আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। আগের তুলনায় বর্তমানে সমিতির সদস্য ও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই রোগীদের জন্য আমাদের সেবা আরও সাশ্রয়ী করার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, উপজেলার সাধারণ মানুষ স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করে সুস্থ থাকুক।”

তিনি আরও জানান, সমিতির নিবন্ধিত রোগীদের জন্য পর্যায়ক্রমে সেবার পরিধি ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সকল সেবা কার্যক্রম সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হচ্ছে। আলমডাঙ্গা হাইরোডে পোস্ট অফিসের সামনের কার্যালয় থেকে রোগীরা এসব সেবা গ্রহণ করতে পারবেন।

মাত্র ২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও সচেতন মহল। তাঁদের মতে, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এ ধরনের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।