লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ২ : আদাল‌তে সামা‌রি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ জুন, ২০২৬ | ০৫:১৫ বিকাল ৪০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ২ : আদাল‌তে সামা‌রি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। পুলিশের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর অবস্থানও এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চামারপাড়া গলিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ময়না খাতুনের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে গোবিন্দপুর মণ্ডলপাড়ার বাসিন্দা মো. সাহাবুল হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুই অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।

অপরদিকে, ২৮ জুন দুপুরে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। আলমডাঙ্গার হারদী সামসুজ্জোহা ডিগ্রি কলেজের গ্যারেজের সামনে ঢালাই রাস্তার ওপর থেকে কলেজের শিক্ষার্থীদের সহায়তায় ওসমানপুর (হাতিপাড়া) গ্রামের মো. তরুন আলী (২০)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২৮ জুন) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) মো. মোস্তফা কামাল শুনানি শেষে রায় ঘোষণা করেন।

রায়ে সাহাবুল হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর পৃথক দুটি ধারায় এক বছর করে মোট দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া, তরুন আলীকে একই আইনের সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর অবস্থানের ফলে মাদকসংক্রান্ত অপরাধে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত হওয়ায় অপরাধীদের মধ্যে আইনভীতি তৈরি হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের ধারাবাহিক অভিযান, মাদক উদ্ধারে তৎপরতা এবং আদালতের দ্রুত বিচারের ফলে আলমডাঙ্গায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক বার্তা যাচ্ছে। তবে মাদকের উৎস নির্মূল এবং নতুন প্রজন্মকে রক্ষায় এসব অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।