লগইন
আলমডাঙ্গায় মাদক রাখার অপরাধে বেল্টু মিয়ার জেল ও জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ মার্চ, ২০২৬ | ০২:৩৮ দুপুর ৪৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক রাখার অপরাধে বেল্টু মিয়ার জেল ও জরিমানা

হাটবোয়ালিয়া / ভ্রাম্যমান প্রতিনিধি : ​চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালি নান্দবার গ্রামের বেল্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য রাখার অপরাধে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (৮ মার্চ) দুপুরে তাকে এই দণ্ড প্রদান করা হয়।


​দণ্ডপ্রাপ্ত বেল্টু মিয়া নান্দবার গ্রামের নেকবার আলির ছেলে।


​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রবিবার দুপুর ১২টার দিকে বড়বোয়ালিয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন হিসেবে বেল্টু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


​মাদকসহ আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। অপরাধ স্বীকার করায় আদালত আসামিকে ​৫০০ টাকা অর্থদণ্ড এবং ​১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


​রায় প্রদানের পর সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৪ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।