আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মার্চ রবিবার সন্ধ্যায় জেহালা পুকুরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থানাধীন জেহালা পুকুরপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ফার্নিচার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় গড়চাপড়া গ্রামের মোঃ হাফিজুর রহমান ওরফে পয়সার ছেলে মোঃ তুষার হোসেন ওরফে জজ (৩২) কে আটক করা হয়। পরে তার নিকট থেকে ২৮ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা (নং-১৫, তাং-০৮/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।