লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:২৫ দুপুর ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

কৃষি চুয়াডাঙ্গা
কৃষি আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


আলমডাঙ্গায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


সমাপনী অনুষ্ঠানের আগে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে তুলে ধরার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


সমাপনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। এসময় তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের প্রদর্শনী মেলা কৃষকদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। এ মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, যান্ত্রিক কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা ও টেকসই ফসল উৎপাদন পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন পেতে সক্ষম হবেন।


তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যদি নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হন, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।


বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত থাকলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। এ মেলার মাধ্যমে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।


সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো. মাসুদুর রহমান সরকার বলেন, কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, যান্ত্রিক কৃষি ও স্মার্ট কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা পেয়েছেন। ভবিষ্যতেও কৃষকদের স্বার্থে এ ধরনের মেলা ও কার্যক্রম অব্যাহত থাকবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। স্বাগত বক্তব্য প্রধান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।


কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষক জাহাঙ্গীর আলম মিন্টু, আবুল কালাম আজাদ জসিম, আসির উদ্দিন, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলামসহ সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী।


সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শন, কৃষি প্রযুক্তি সম্পর্কে আলোচনা এবং সংশ্লিষ্টদের মাঝে কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন কেটাগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ, অনাবাদি জমিতে ভুট্টা চাষ, পরিত্যাক্ত জমিতে লাল শাক, বাড়ির ছাদে ক্যাপশিক্যাম, বাড়ির আঙ্গিনায় পেপে গাছ লাগানো ও তামাক পাতার ছবিতে তামাককে না বলুন চিত্রাংক করে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করে কুয়াতলা গ্রামের জাহাঙ্গীর আলম মিন্টুর মেয়ে জারিয়া আলম মৌমি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।